Friday, November 6, 2026
Updates
Principal

ক্যাপ্টেন মোঃ মেরাজুর রহমান (অবঃ) ( অধ্যক্ষ )

ক্যাপ্টেন মোঃ মেরাজুর রহমান (অবঃ)

অধ্যক্ষের পরিচিতি

 

ক্যাপ্টেন মোঃ মেরাজুর রহমান (অবঃ)

অধ্যক্ষ, আল-জাবের ক্যাডেট স্কুল

 

ক্যাপ্টেন মোঃ মেরাজুর রহমান (অবঃ) কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন।

 

বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে তিনি বিভিন্ন ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নে প্লাটুন কমান্ডার, অ্যাডজুট্যান্ট, কোম্পানি উপ-অধিনায়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করেন।

 

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

 

সামরিক কর্মজীবনে অর্জিত নেতৃত্বের অভিজ্ঞতা, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রামীণ পর্যায়ে শিক্ষার প্রসারের প্রয়াসে এই সামরিক অফিসার বর্তমানে আল-জাবের ক্যাডেট স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

শিক্ষার্থীদের মধ্যে সুশিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই তাঁর শিক্ষাদর্শনের অন্যতম লক্ষ্য।

WhatsApp Chat